স্বাধীনতা পদক- ২০২৬ ঘোষণা: ১৫ বিশিষ্ট ব্যক্তি ও ৫ প্রতিষ্ঠান পাচ্ছেন সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা
- পোষ্ট টাইম : 2026-03-26 00:36:58
- আপডেট টাইম :
- 8361 বার পঠিত
জাতীয় পর্যায়ে গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ২০২৬ সালের জন্য ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে 'স্বাধীনতা পদক' প্রদানের সিদ্ধান্ত নিয়েছে সরকার। গত ৫ মার্চ মন্ত্রিপরিষদ বিভাগ থেকে প্রকাশিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তালিকা আনুষ্ঠানিকভাবে ঘোষণা করা হয়।
এবারের পুরস্কারে মরণোত্তর সম্মাননা পাচ্ছেন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। তাকে স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে সার্বিক অবদানের জন্য এই সর্বোচ্চ রাষ্ট্রীয় বেসামরিক পদকে ভূষিত করা হচ্ছে।
বিজয়ীদের পূর্ণাঙ্গ তালিকা ও ক্ষেত্রসমূহ:
এ বছর বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের জন্য মনোনীত ব্যক্তি ও প্রতিষ্ঠানগুলো হলো:
১. স্বাধীনতা ও দেশগঠন:
বেগম খালেদা জিয়া (মরণোত্তর): স্বাধীনতা, গণতন্ত্র ও নারী শিক্ষাসহ দেশগঠনে অসামান্য অবদান।
২. মুক্তিযুদ্ধ:
মেজর মোহাম্মদ আব্দুল জলিল (মরণোত্তর)।
ফৌজদারহাট ক্যাডেট কলেজ (প্রতিষ্ঠান)।
৩. বিজ্ঞান ও প্রযুক্তি:
অধ্যাপক ড. জহুরুল করিম।
৪. চিকিৎসাবিদ্যা:
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল (প্রতিষ্ঠান)।
৫. সাহিত্য:
ড. আশরাফ সিদ্দিকী (মরণোত্তর)।
৬. সংস্কৃতি:
এ. কে. এম. হানিফ (হানিফ সংকেত)।
বশির আহমেদ (মরণোত্তর)।
৭. ক্রীড়া:
জোবেরা রহমান লিনু।
৮. পল্লী উন্নয়ন:
পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) (প্রতিষ্ঠান)।
৯. সমাজসেবা/জনসেবা:
ডা. জাফরুল্লাহ্ চৌধুরী (মরণোত্তর)।
মো. সাইদুল হক।
মাহেরীন চৌধুরী (মরণোত্তর)।
গণস্বাস্থ্য কেন্দ্র (প্রতিষ্ঠান)।
এস ও এস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (প্রতিষ্ঠান)।
১০. জনপ্রশাসন:
কাজী ফজলুর রহমান (মরণোত্তর)।
১১. গবেষণা ও প্রশিক্ষণ:
মোহাম্মদ আব্দুল বাকী, পিএইচডি।
অধ্যাপক ড. এম এ রহিম।
অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া।
১২. পরিবেশ সংরক্ষণ:
আব্দুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু)।
স্বাধীনতা পুরস্কার বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতি বছর ২৬শে মার্চ স্বাধীনতা দিবস উপলক্ষে সরকার এ পদক প্রদান করে আসছে। পুরস্কারপ্রাপ্তদের ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের একটি স্বর্ণপদক, পাঁচ লাখ টাকার চেক ও একটি সম্মাননাপত্র প্রদান করা হবে।
আজ মহান স্বাধীনতা দিবসের বিশেষ অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান বিজয়ীদের হাতে এই পদক তুলে দেবেন বলে কথা রয়েছে।
| ফজর | শুরু- ৫.১২ টা ভোর |
| যোহর | শুরু- ১২.১২ টা দুপুর |
| আছর | শুরু- ৩.৩০ টা বিকাল |
| মাগরিব | শুরু- ৫.৫৭ টা সন্ধ্যা |
| এশা | শুরু- ৭.১৩ মিনিট রাত |
| Jummah | - দুপুর |