|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে আলাদা বাস সার্ভিস

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-02 18:00:28
  • 30503 বার পঠিত
রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে আলাদা বাস সার্ভিস
ছবির ক্যাপশন: রাজধানীতে নারীদের জন্য চালু হচ্ছে আলাদা বাস সার্ভিস
রাজধানীতে নারীদের নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাতায়াত নিশ্চিত করতে আলাদা ‘নারী বাস সার্ভিস’ চালু করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সোমবার (২ মার্চ) সচিবালয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল ইসলামের সঙ্গে সাক্ষাৎকালে তিনি এই নির্দেশনা প্রদান করেন।
প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, এদিন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী প্রধানমন্ত্রী তারেক রহমানের দপ্তরে গিয়ে দেশের সার্বিক পরিবহন ব্যবস্থার বর্তমান অবস্থা নিয়ে আলোচনা করেন। এ সময় গণপরিবহনে শৃঙ্খলা ফেরানো এবং যাত্রীদের ভোগান্তি কমাতে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়।
প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বিষয়টি নিশ্চিত করে জানান, "প্রধানমন্ত্রী রাজধানীতে নারীদের যাতায়াত সুবিধার ওপর বিশেষ গুরুত্বারোপ করেছেন। তিনি মন্ত্রীকে দ্রুততম সময়ের মধ্যে রাজধানীতে নারীদের জন্য ডেডিকেটেড ‘নারী বাস সার্ভিস’ চালু করার নির্দেশ দিয়েছেন।"
পরিবহন খাতের পাশাপাশি এদিন শেরে বাংলা নগরে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের সমাধিস্থলের সংস্কার কাজ নিয়েও নির্দেশনা দিয়েছেন সরকারপ্রধান। অতিরিক্ত প্রেস সচিব জানান, "আসন্ন রমজানের ঈদের আগেই সমাধিস্থলের সংস্কার ও উন্নয়ন কাজ শেষ করতে প্রধানমন্ত্রী গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রীকে নির্দেশ দিয়েছেন।"

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER