|
বঙ্গাব্দ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

নারী সংক্রান্ত অভিযোগে ইউনিয়ন জামায়াত আমির বহিষ্কার

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-08-07 19:33:11
  • 2674 বার পঠিত
নারী সংক্রান্ত অভিযোগে ইউনিয়ন জামায়াত আমির বহিষ্কার
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুর রহিম

অনৈতিক কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে হবিগঞ্জের চুনারুঘাট উপজেলার গাজীপুর ইউনিয়ন জামায়াতের আমির নুরুল ইসলাম সজলকে দল থেকে বহিষ্কার করা হয়েছে। বৃহস্পতিবার (৬ আগস্ট) দুপুরে চুনারুঘাট উপজেলা জামায়াতের এক জরুরি সাংগঠনিক সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়।
‎দলীয় সূত্রে জানা গেছে, নারী সংক্রান্ত অভিযোগ ওঠার পর বিষয়টি নিয়ে জামায়াতে ইসলামীর স্থানীয় নেতারা জরুরি বৈঠক করেন। পরে সাংগঠনিক শৃঙ্খলা ও নৈতিকতার বিষয়টি বিবেচনায় নিয়ে নুরুল ইসলাম সজলকে ইউনিয়ন জামায়াতের সভাপতির পদ থেকে অব্যাহতি দেয়া হয়। দলীয় সূত্রের দাবি, তাকে মৌখিকভাবে পদ থেকে অব্যাহতির বিষয়টি জানানো হয়েছে।
স্থানীয় সূত্র জানায়, গত বুধবার (৫ আগস্ট) রাত প্রায় ২টার দিকে গাজীপুর ইউনিয়নের গজারিয়াপাড় এলাকায় এক প্রতিবন্ধী যুবকের স্ত্রীর সঙ্গে নুরুল ইসলাম সজলকে আপত্তিকর অবস্থায় স্থানীয় লোকজন আটক করেন বলে অভিযোগ ওঠে। এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। পরে বিষয়টি মীমাংসার আশ্বাস দিয়ে ইউনিয়ন জামায়াতের সেক্রেটারি মিজান মিয়া ও নুরুল ইসলাম সজলের বড় ভাই কাজল মিয়া তাকে নিজেদের জিম্মায় নিয়ে যান।
‎জামায়াত-এনসিপির ঐক্যে ভাঙন ধরাতে চায় সরকার, সংস্কার ইস্যুতে অটুট ১১ দলএ ঘটনার পর বিষয়টি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে স্থানীয়ভাবে আলোচনা- সমালোচনা শুরু হয়। অনেকে নুরুল ইসলাম সজলের ছবি পোস্ট করে নানা ধরণের মন্তব্য করেন।
‎এ বিষয়ে চুনারুঘাট উপজেলা জামায়াতে ইসলামীর আমির মো. ইদ্রিছ আলী জানান, অনৈতিক কাজে লিপ্ত থাকায় গাজীপুর ইউনিয়ন জামায়াতের সভাপতি নুরুল ইসলাম সজলকে বহিষ্কার করা হয়েছে।
‎তবে নুরুল ইসলাম সজলের বিরুদ্ধে ওঠা অভিযোগের বিষয়ে তার বক্তব্য পাওয়া যায়নি। তার ব্যবহৃত মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER