|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোর সার্কিট হাউজের সামনে ভোলা ট্যাঙ্ক পুকুরে ভাসছে বিচ্ছিন্ন মানুষের পা, এলাকায় চাঞ্চল্য

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-26 13:13:24
  • আপডেট টাইম : 2026-02-27 09:14:50
  • 14583 বার পঠিত
যশোর সার্কিট হাউজের সামনে ভোলা ট্যাঙ্ক পুকুরে ভাসছে বিচ্ছিন্ন মানুষের পা, এলাকায় চাঞ্চল্য
ছবির ক্যাপশন: যশোর সার্কিট হাউজের সামনে ভোলা ট্যাঙ্ক পুকুরে ভাসছে বিচ্ছিন্ন মানুষের পা
যশোর শহরের সার্কিট হাউজের সামনে অবস্থিত ভোলা ট্যাঙ্ক পুকুরে অজ্ঞাত এক ব্যক্তির বিচ্ছিন্ন পা ভাসতে দেখা যাওয়ায় এলাকায় চাঞ্চল্য ও কৌতূহলের সৃষ্টি হয়েছে। গত তিন দিন ধরে ব্যান্ডেজযুক্ত পাটি পুকুরে ভাসতে দেখছেন স্থানীয়রা। তীব্র দুর্গন্ধে আশপাশ দিয়ে চলাচল করাও কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন তারা।
স্থানীয় ব্যবসায়ী রসনা সুইটস-এর মালিক জলিল হোসেন জানান, ২৩ ফেব্রুয়ারি হঠাৎ তারা দুর্গন্ধ টের পান। পরে খোঁজাখুঁজি করে পুকুরে ব্যান্ডেজ বাঁধা একটি মানুষের পা ভাসতে দেখেন। বুধবার সকালে তিনি জাতীয় জরুরি সেবা নম্বর ৯৯৯-এ কল করেন। খবর পেয়ে কোতোয়ালি থানা থেকে পুলিশের একটি দল ঘটনাস্থলে যায়। তবে বিষয়টি পৌরসভার দেখভালের আওতাধীন বলে জানিয়ে তারা ফিরে আসে। বুধবার রাত ৯টার দিকে জলিল হোসেন বলেন, পৌরসভাকে জানানো হলেও এখনো পাটি অপসারণ করা হয়নি। দুর্গন্ধ আরও বেড়েছে।
এ বিষয়ে কোতোয়ালি থানার ইন্সপেক্টর (অপারেশন) মমিনুল হক জানান, বিষয়টি পৌরসভার সঙ্গে আলোচনা হয়েছে এবং অপসারণের দায়িত্ব তাদের।
যশোর পৌরসভার সহকারী প্রকৌশলী বিএম কামাল আহম্মেদ বলেন, কয়েক দিন আগে একই পুকুর থেকে একটি পা উদ্ধার করা হয়েছিল। আবারও পা পাওয়া গেছে বলে তিনি শুনেছেন। বৃহস্পতিবার তা অপসারণ করা হবে বলে জানান তিনি।
এদিকে স্থানীয় একটি সূত্র জানিয়েছে, মুজিব সড়কে বেশ কয়েকটি হাসপাতাল রয়েছে। সেখান থেকে অপারেশনের পর কোনোভাবে পাটি ফেলে রাখা হয়ে থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER