|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-04-01 18:51:14
  • 22272 বার পঠিত
যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২
ছবির ক্যাপশন: যশোরে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদকসহ আটক ২

যশোর সদর উপজেলার গাজীর দরগাহ এলাকার একটি ফিলিং স্টেশনের সামনে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্য উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এ সময় মাদকসহ দুইজনকে আটক করা হয়।

বিজিবির ৪৯ ব্যাটালিয়নের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, মঙ্গলবার দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে গাজীর দরগাহ ফিলিং স্টেশনের সামনে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে সন্দেহভাজন দুই ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হলে তাদের কাছ থেকে ৩ হাজার ৯৭৩ পিস ইয়াবা ট্যাবলেট ও প্রায় ২ কেজি গাঁজা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিরা হলেন—বেনাপোল পোর্ট থানার ছোট আঁচড়া গ্রামের মৃত বাবর আলীর ছেলে মো. শরিফুল ইসলাম (৩০) এবং ঝিকরগাছা উপজেলার কৃষ্ণনগর গাজীপাড়া এলাকার মো. শামসুর রহমানের ছেলে মো. মিলন বাদশা (৪০)।

বিজিবি জানায়, উদ্ধারকৃত মাদকদ্রব্য জব্দ করা হয়েছে এবং আটক দুইজনকে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য যশোর কোতয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে।

এ ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER