|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

ট্রলিতে টাকা নেওয়া নিষিদ্ধ: যশোর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচী

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-07 18:25:11
  • 29130 বার পঠিত
ট্রলিতে টাকা নেওয়া নিষিদ্ধ: যশোর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচী
ছবির ক্যাপশন: ট্রলিতে টাকা নেওয়া নিষিদ্ধ: যশোর সদর হাসপাতালে স্বেচ্ছাসেবকদের অবস্থান কর্মসূচী
যশোর ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে ট্রলিতে রোগী বহনের বিনিময়ে স্বজনদের কাছ থেকে টাকা নেওয়ার ওপর নিষেধাজ্ঞা জারি করেছেন হাসপাতালের তত্ত্বাবধায়ক। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং পারিশ্রমিকের দাবিতে শনিবার (৭ মার্চ) সকালে হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছেন স্বেচ্ছাসেবকরা।
হাসপাতাল সূত্রে জানা গেছে, দীর্ঘদিন ধরে প্রায় ১০০ জন স্বেচ্ছাসেবক কোনো সরকারি পারিশ্রমিক ছাড়াই রোগীদের এক স্থান থেকে অন্য স্থানে ট্রলিতে করে পৌঁছে দেওয়ার কাজ করে আসছিলেন। বিনিময়ে তারা রোগীর স্বজনদের কাছ থেকে ৫০ থেকে ১০০ টাকা করে বকশিশ নিতেন। তবে আজ সকালে হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত নির্দেশ দেন যে, রোগীদের কাছ থেকে কোনোভাবেই কোনো টাকা নেওয়া যাবে না।
তত্ত্বাবধায়কের এই সিদ্ধান্তের প্রতিবাদে বেলা ১১টা ৩০ মিনিটের দিকে মফিজুল হক সাগরের নেতৃত্বে ৩০-৩৫ জন স্বেচ্ছাসেবক হাসপাতালের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নেন। তারা দাবি করেন, হয় রোগীদের কাছ থেকে টাকা নেওয়ার অনুমতি বহাল রাখতে হবে, অথবা হাসপাতাল কর্তৃপক্ষকে তাদের কাজের বিনিময়ে নির্দিষ্ট পারিশ্রমিকের ব্যবস্থা করতে হবে।
স্বেচ্ছাসেবক মফিজুল হক সাগর বলেন, "আমরা কোনো বেতন পাই না। রোগীদের সেবা দিয়ে যে টাকা পাই তা দিয়েই আমাদের সংসার চলে। টাকা নেওয়া বন্ধ করলে আমরা না খেয়ে মরব।"
কর্মসূচিকালীন তত্ত্বাবধায়ক ডা. হুসাইন সাফায়েত দপ্তরে উপস্থিত না থাকায় এই বিষয়ে তার সরাসরি কোনো মন্তব্য পাওয়া যায়নি। প্রায় ৩০ মিনিট শান্তিপূর্ণ অবস্থান শেষে স্বেচ্ছাসেবকরা পুনরায় কাজে ফিরে যান। তবে দাবি আদায় না হলে পরবর্তী পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছেন তারা।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER