|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

শার্শায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-05 18:23:03
  • আপডেট টাইম : 2026-03-05 18:24:31
  • 13572 বার পঠিত
শার্শায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
ছবির ক্যাপশন: শার্শায় ভোক্তা অধিদপ্তরের অভিযানে তিন প্রতিষ্ঠানকে জরিমানা
পবিত্র রমজান মাস উপলক্ষে নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম নিয়ন্ত্রণ ও মান নিশ্চিত করতে যশোরের শার্শা উপজেলায় বিশেষ টাস্কফোর্সের অভিযান পরিচালিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ মার্চ) সকাল ১১টা থেকে দুপুর ১টা পর্যন্ত শার্শার নাভারন বাজারে জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর এই তদারকিমূলক অভিযান চালায়। অভিযানে ভোক্তা-অধিকার লঙ্ঘনের দায়ে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর সূত্র জানায়, প্রতিশ্রুতি অনুযায়ী পণ্য সরবরাহ না করায় নাভারন বাজারের মেসার্স আলভি স্টোরকে ৫ হাজার টাকা এবং মফিজুর স্টোরকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া অস্বাস্থ্যকর ও অবৈধ প্রক্রিয়ায় খাদ্যপণ্য উৎপাদন ও বিপণন করার অপরাধে নাভারণ ডেয়ারী নামক প্রতিষ্ঠানকে ৪০ হাজার টাকা জরিমানা করা হয়।
অভিযান পরিচালনা করেন জাতীয় ভোক্তা-অধিকার সংরক্ষণ অধিদপ্তর যশোরের সহকারী পরিচালক মোঃ সেলিমুজ্জামান। এ সময় কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ক্যাব) যশোরের প্রতিনিধি এবং জেলা ও থানা পুলিশের দুটি চৌকস টিম উপস্থিত ছিলেন।
সহকারী পরিচালক সেলিমুজ্জামান জানান, রমজানে বাজার পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনস্বার্থে এ ধরনের বিশেষ অভিযান অব্যাহত থাকবে।
Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER