|
বঙ্গাব্দ | শনিবার, ০৬ জুন ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-03-03 14:19:08
  • 30509 বার পঠিত
যশোরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার
ছবির ক্যাপশন: যশোরে ৭ বছরের শিশু ধর্ষণের শিকার, প্রতীকী ছবি
যশোর শহরের নাজির শংকরপুর এলাকায় ৭ বছরের এক শিশু ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে। মিম্মা (৭) নামের ওই শিশুকে গুরুতর অবস্থায় উদ্ধার করে আজ মঙ্গলবার সকালে যশোর সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
পারিবারিক সূত্রে জানা গেছে, শিশু মিম্মা যশোর সদর উপজেলার শংকরপুর এলাকায় তার নানি হালিমা বেগমের বাড়িতে থেকে স্থানীয় গোলপাতা মাদ্রাসায় প্রথম শ্রেণিতে পড়াশোনা করত। ০২ মার্চ দিবাগত রাত ৯টার দিকে নানির ভাই হাফিজুল (৪০) বেড়াতে নিয়ে যাওয়ার কথা বলে শিশুটিকে তার ভাড়া বাসায় নিয়ে যায়। অভিযোগ উঠেছে, সেখানে নিয়ে হাফিজুল শিশুটিকে ধর্ষণ করে।
পরবর্তীতে ০৩ মার্চ সকাল ৭টা ৫০ মিনিটের দিকে পরিবারের সদস্যরা শিশুটিকে উদ্ধার করে চিকিৎসার জন্য যশোর সদর হাসপাতালে নিয়ে আসেন। অভিযুক্ত হাফিজুল সাতক্ষীরা জেলার বাসিন্দা এবং বর্তমানে যশোর মেডিকেল কলেজ সংলগ্ন আফজাল হোসেনের বাড়ির পাশে একটি বাড়িতে ভাড়া থাকে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, শিশুটির শারীরিক পরীক্ষা-নিরীক্ষা চলছে। পরিবারের পক্ষ থেকে অভিযুক্ত হাফিজুলের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানানো হয়েছে। স্থানীয় পুলিশ প্রশাসনকে বিষয়টি অবগত করা হয়েছে বলে পরিবার সূত্রে নিশ্চিত করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER