|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরের অভয়নগরে প্রতিবেশী যুবকদের ধর্ষণের শিকার তরুণী

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-27 21:11:54
  • আপডেট টাইম : 2026-02-27 21:13:14
  • 14331 বার পঠিত
যশোরের অভয়নগরে প্রতিবেশী যুবকদের ধর্ষণের শিকার তরুণী
ছবির ক্যাপশন: যশোরের অভয়নগরে প্রতিবেশী যুবকদের ধর্ষণের শিকার তরুণী

যশোরের অভয়নগরে ৫ নং শ্রীধরপুর ইউনিয়নের দাসপাড়ার উজ্জ্বল দাসের ছেলে অমিত দাসের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগ করছেন একই পাড়ার প্রতিবেশী তরুণী শ্রাবনী দাস(১৫)। বুধবার (২৫ ফেব্রুয়ারী) দুপুর ১ টার দিকে ফাকা বিলের মধ্যে একা পেয়ে তাকে জোরপূর্বক ধর্ষন করে অমিত ও তার এক সহযোগী। তার চিৎকারে লোকজন এগিয়ে আসলে অমিতসহ তার সহযোগী দৌড়ে পালিয়ে যায়। সরেজমিনে গেলে জানা যায়, ধর্ষণ ঘটনা ধামাচাপা দিতে স্থানীয় কিছু প্রভাবশালী মহল ভুক্তভোগী পরিবারকে চাপসৃষ্টি করে থানায় বা কোথাও অভিযোগ করতে দিচ্ছে না। বিষয়টি স্থানীয় ভাবে মিমাংসা করার অজুহাতে ধর্ষণের ঘটনা ধামাচাপা দেওয়া হচ্ছে। ফলে ভুক্তভোগী পরিবার বা ভিকটিম ওই মেয়েটি কোথাও অভিযোগ দিতে পারছেনা। ঘটনার পরপরই অভিযুক্ত ধর্ষণকারী বাড়ি ছেড়ে পালিয়ে রয়েছে। এবিষয়ে ধর্ষক অমিতের পিতা উজ্জ্বল দাস বলেন, আমি ঘটনার দিন বাড়ি ছিলাম না। বাড়ি এসে ঘটনা শুনেছি, পরে স্থানীয় মাতুব্বররা বিষয়টি নিয়ে বসাবসি করে মিমাংসা করবে বলে যেনেছি।

এবিষয়ে ভুক্তভোগী পরিবারের ওই মেয়েটির নানা বলেন, স্থানীয়ভাবে নেতারা মিমাংসা করে দিবে বলে আমি থানায় কোন অভিযোগ করিনি। ঘটনার বিষয়ে মেয়েটি জানান, আমাদের বাড়ি যশোর খাজুরা আমি নানাবাড়ি বেড়াতে আসছি নানা বাড়ি থেকে আমি মাঠের এক কোনায় বসে ছিলাম এসময় অমিত ও তার এক সহযোগী আমাকে জোর করে ফাকা বিলের মধ্যে নিয়ে গিয়ে ধর্ষণ করে আমি চিৎকার দিলে স্থানীয়রা এগিয়ে আসলে অমিত আর তার সহযোগী পালিয়ে যায়, আমি দৌড়ে বাড়ি এসে নানা মামা মামিদের ঘটনা সব খুলে বলি। এবিষয়ে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ওই এলাকার স্থানীয় বাসিন্দারা এবিষয়ে অভয়নগর পাথালিয়া পুলিশ ক্যাম্পের ইনচার্জ এসআই বাইজিৎ বলেন, এব্যাপারে আমার কাছে কোন লিখিত অভিযোগ আসেনি অভিযোগ পেলে তদন্ত করে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।

Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER