|
বঙ্গাব্দ | বুধবার, ২৬ আগস্ট ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

নাটোরে মঞ্চ থেকে নামার সময় মন্ত্রীর সঙ্গে ধাক্কা, পিস্তলসহ যুবক আটক

Reporter
রিপোর্টারের নামঃ MD ABDUR RAHIM
  • পোষ্ট টাইম : 2026-08-07 19:18:37
  • 2953 বার পঠিত
নাটোরে মঞ্চ থেকে নামার সময় মন্ত্রীর সঙ্গে ধাক্কা, পিস্তলসহ যুবক আটক
ছবির ক্যাপশন: 1

রামগঞ্জ প্রতিনিধি মোঃ আব্দুর রহিম 

নাটোরে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতার পথসভাস্থল থেকে তানিম হোসেন নামে এক যুবককে পিস্তলসহ আটক করেছে পুলিশ।
‎শুক্রবার (৭ আগস্ট) বিকেলে নাটোর সদর উপজেলার দিঘাপতিয়ায় উত্তরা গণভবনের সামনে পথসভাস্থল থেকে তাকে আটক করা হয়।আটক তানিম হোসেন নাটোর পৌরসভার কানাইখালী মহল্লার শামসুল আলমের ছেলে। তানিম বলেন, পিস্তলটি তার বাবার নামে লাইসেন্স করা। নিজের আত্মরক্ষার জন্য তিনি সেটি সঙ্গে এনেছিলেন।
নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনসুর রহমান জানান, শুক্রবার বিকেলে বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা উত্তরা গণভবন পরিদর্শন শেষে গণভবনের গেটসংলগ্ন একটি পথসভা মঞ্চে বক্তব্য দিচ্ছিলেন। এ সময় ওই যুবক মন্ত্রীর কাছাকাছি অবস্থান করছিলেন। মন্ত্রী মঞ্চ থেকে নামার সময় ওই যুবকের সঙ্গে দুইবার ধাক্কা লাগে। এতে সন্দেহ হলে পুলিশ তাকে জিজ্ঞাসাবাদ করে। একপর্যায়ে তার কাছে একটি পিস্তল পাওয়া যায়। পরে পিস্তলসহ তাকে আটক করে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।
‎পর্যটনমন্ত্রীর পথসভায় স্থানীয় সংসদ সদস্য ও জাতীয় সংসদের হুইপ অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু, জেলা প্রশাসক আসমা শাহীন, বাংলাদেশ পর্যটন করপোরেশনের চেয়ারম্যান মো. শামিমুজ্জামানসহ জেলা প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা ও দলীয় নেতা-কর্মীরা উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

এ জাতীয় আরো খবর..

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | Crime Watch | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER