রাজধানীর বঙ্গবাজার থেকে রামগঞ্জের দুই তরুণ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার
- পোষ্ট টাইম : 2026-08-02 20:07:05
- 3448 বার পঠিত
রাজধানীর বঙ্গবাজার থেকে রামগঞ্জের দুই তরুণ নিখোঁজ, সন্ধানে আকুল পরিবার
রাজধানীর বঙ্গমার্কেট (বঙ্গবাজার) এলাকা থেকে গত মঙ্গলবার (২৮ জুলাই) সন্ধ্যা থেকে দুই তরুণ রহস্যজনকভাবে নিখোঁজ রয়েছেন। নিখোঁজ দুই তরুণের বাড়ি লক্ষ্মীপুর জেলার রামগঞ্জ উপজেলায়। তাদের বয়স ১৮ বছর। আত্মীয়-স্বজনদের সম্ভাব্য সকল স্থানে খোঁজাখুঁজি করেও তাদের কোনো সন্ধান না পাওয়ায় চরম দুশ্চিন্তা ও আতঙ্কে দিন কাটাচ্ছে পরিবার দুটি।
নিখোঁজদের বিবরণ:
১. কাউসার হোসেন (১৮)
পিতা: মৃত মিজানুর রহমান
মাতা: জেসমিন বেগম
ঠিকানা: গ্রাম: দক্ষিণ চণ্ডীপুর (৩ নং ওয়ার্ড, ৫ নং ইউনিয়ন), ডাকঘর: দাসপাড়া, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
২. ইয়াছিন (১৮)
পিতা: আবু তাহের
মাতা: লাকী বেগম
ঠিকানা: গ্রাম: উত্তর মজুপুর, ডাকঘর: দাসপাড়া, থানা: রামগঞ্জ, জেলা: লক্ষ্মীপুর।
পারিবারিক সূত্রে জানা গেছে, গত ২৮ জুলাই ২০২৬ (মঙ্গলবার) সন্ধ্যা ৮টার পর ঢাকার বঙ্গমার্কেট এলাকা থেকে তারা দুজন একসাথে নিখোঁজ হন। এরপর থেকে তাদের ব্যবহৃত মোবাইল ফোন বন্ধ রয়েছে এবং তাদের সাথে আর কোনো যোগাযোগ করা সম্ভব হয়নি।
কোনো হৃদয়বান ব্যক্তি যদি উক্ত দুই তরুণের সন্ধান পেয়ে থাকেন বা তাদের বিষয়ে কোনো তথ্য জেনে থাকেন, তবে মানবিক খাতিরে নিচে দেওয়া নম্বরে দ্রুত যোগাযোগ করার জন্য বিনীত অনুরোধ জানানো হচ্ছে।
📞 **যোগাযোগ:** ০১৪০৬৫২০৩৮১
