|
বঙ্গাব্দ | শনিবার, ১৮ এপ্রিল ২০২৬

www.bdcrimewatch.com : একটি রাজনৈতিক প্রভাবমুক্ত, অবানিজ্যিক, সমাজসেবা মূলক উদ্যোগ।
আপনার আশেপাশে ঘটে যাওয়া অনিয়ম, অসঙ্গতি ও অপরাধের তথ্য দিতে যোগাযোগ করুন।

Big Adds 2

যশোরের চুড়ামনকাটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী

Reporter
রিপোর্টারের নামঃ স্টাফ রিপোর্টার
  • পোষ্ট টাইম : 2026-02-26 13:10:23
  • আপডেট টাইম : 2026-02-27 09:14:50
  • 14709 বার পঠিত
যশোরের চুড়ামনকাটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ, ক্ষুব্ধ এলাকাবাসী
ছবির ক্যাপশন: যশোরের চুড়ামনকাটিতে নিম্নমানের সামগ্রী দিয়ে ড্রেন নির্মাণের অভিযোগ

যশোর সদর উপজেলা ইউনিয়নের চুড়ামনকাটি ইউনিয়নের বাগডাঙ্গা গ্রামের বাবু বাজারে স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের কাজের অন্তর্ভুক্ত রাস্তার পাশে ড্রেনের কাজ খুবই নিম্নমানের ইট বালি দিয়ে করায় এলাকাবাসীর মাঝে অসন্তুষ্টি পরিলক্ষিত হয়। বুধবার বিকাল বাজারের দোকানদার ও স্থানীয় লোকজন এই ইট-বালি দেখে রাতদিন নিউজকে অবহিত করে। ওয়েস্টার্ন ইকনমিক করিডর এন্ড রিজিওনাল এনহ্যান্সমেন্ট প্রোগ্রাম (উইকেয়ার) ফেজ-০১: এলজিইডি'র হয়ে ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠান কাজটি করছে।

বাগডাঙ্গা বাবু বাজারে ড্রেনের কাজটি করা হচ্ছে অন্যথায় ব্যবহারিত বালি, মাটি ও খোয়া মিশ্রিত বালি দ্বারা এবং অন্যথায় ব্যবহৃত তিন নম্বর ইটের আদলার দ্বারা। স্থানীয় লোকজন ও বাবুবাজার কমিটির সভাপতি, সেক্রেটারি যথাক্রমে সেলিম হোসেন ও মনিরুল ইসলাম বলেন, রাস্তার ঠিকাদারদের কাছে আমাদের একটি দাবি আমাদের কাজটি যথাযথ ভালোভাবে করে দেওয়ার। কারন আমাদের এলাকায় ইতিপূর্বে বা এখন পর্যন্ত ঠিকাদারদের নিকট থেকে কেউ কোন টাকা পয়সার চাঁদা দাবি করেননি। সকলের একটি দাবি রাস্তাটি যেন সুন্দরভাবে হয়। আর যদি কাজটি ভালোভাবে না করে ফাঁকি দেওয়ার চেষ্টা করে আমরা তা মেনে নেব না। প্রয়োজনে উদ্বোধন কর্মকর্তাকে অবহিত করতে বাধ্য হব।

ন্যাশনাল ডেভেলপমেন্ট ইঞ্জিনিয়ারিং লিমিটেড ঠিকাদার প্রতিষ্ঠানের সহকারী প্রকৌশলী মাসুদুর রহমান বলেন, সরকারের কাছ থেকে এই ইট আমরা ১০ টাকা দরে কিনেছি। এখানে কাজে না লাগালে আর কোথায় কাজ করবো। উপরে ঢালাই পড়লে সমস্যা হবে না। নিন্ম মানের জিনিসপত্র দিয়ে কাজ করায় এলাকাবাসী ও বাজারের ব্যবসায়ীরা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করছে।

Big Adds 3

নিউজটি শেয়ার করুন

Facebook Twitter Linkedin Reddit
এ জাতীয় আরো খবর..
Adds 5
Vertical Adds
নামাজের সময়সূচী
ফজরশুরু- ৫.১২ টা ভোর
যোহরশুরু- ১২.১২ টা দুপুর
আছরশুরু- ৩.৩০ টা বিকাল
মাগরিবশুরু- ৫.৫৭ টা সন্ধ্যা
এশাশুরু- ৭.১৩ মিনিট রাত
Jummah- দুপুর
জাতীয় সঙ্গীত

© সকল কিছুর স্বত্বাধিকারঃ bdcrimewatch.com | reliable news portal | অনুমতি ছাড়া কপি করা দণ্ডনীয় অপরাধ

কারিগরী সহযোগিতায়: DHAKA SUPPLIER